বানিয়াচংয়ে ইতালি প্রবাসীর বাড়িতে ডাকাতি

বানিয়াচংয়ে ইতালি প্রবাসীর বাড়িতে ডাকাতি

ফাইল ছবি

হবিগঞ্জের বানিয়াচংয়ে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা নগদ ২ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

রবিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার সদর এলাকার ইতালি প্রবাসী ফুল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

পাশাপাশি, ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত শুরু করেছে।  

বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক। তিনি বলেন, ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।