শ্যামপুরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

শ্যামপুরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফাইল ছবি

 

রাজধানীর শ্যামপুরের জুরাইনে পারিবারিক কলহের জেরে সাকিব শেখ (২৭) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি একটি মিষ্টির দোকানের কর্মচারী ছিলেন।

সোমবার (১৭ আগস্ট) সকালে জুরাইনের কমিশনার রোড এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহত সাকিব রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার লাবনীপাড়া গ্রামের আমান শেখের ছেলে।

নিহতের প্রতিবেশী আলী জানান, সোমবার সকালে জুরাইনের কমিশনার রোড এলাকার একটি বাসায় ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন সাকিব। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, সাকিবের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।