ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ৭
ছবিঃ সংগৃহীত।
মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের যাত্রীবাহী বাস উল্টে সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এক্সপ্রেসওয়েও বেজগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকাল ১০টা ৩৫ মিনিটে শ্রীনগর ফায়ার স্টেশনে দুর্ঘটনার খবর আসে। খবর পেয়ে ফায়ার
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালের পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। পরে বাসটি উল্টে গেলে সাত যাত্রী আহত হন।
ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহতরা হলেন—পিরোজপুরের অর্চনা মিলি (২৫), কানিজ ফাতেমা (২৩), রাজু (১৭), নুরনবী (৩০), ইব্রাহিম (৪০), মরিয়ম (৫৫) এবং বরগুনার সাউদা বেগম (৩৫)।
ফায়ার সার্ভিস সুত্রে জানাযায়, দ্রুত উদ্ধার তৎপরতার কারণে আহতদের সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।