রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে আইডিএলসি ফাইন্যান্স

রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে আইডিএলসি ফাইন্যান্স

ফাইল ছবি

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। প্রতিষ্ঠানটি এসএমই ডিভিশনে ‘রিলেশনশিপ অফিসার’ পদে কর্মী নিয়োগে ১৭ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৭ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আইডিএলসি ফাইন্যান্স পিএলসি;

বিভাগের নাম: এসএমই ডিভিশন;

পদের নাম: রিলেশনশিপ অফিসার;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ২৮,০০০-৮০,০০০ টাকা;

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স ও হেলথ ইনস্যুরেন্স সুবিধা, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন নারী - পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম