কারিগরি শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
ফাইল ছবি
বেসরকারি এমপিওভুক্ত কারিগরি শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা হলেও শুরু হয়নি বদলি কার্যক্রম। তবে বদলি সফটওয়্যার তৈরি কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) রেহানা ইয়াছমিন।
তিনি বলেন, ‘শিক্ষকদের বদলি সফটওয়্যারের কাজ শেষ হয়েছে। আশা করছি খুব শিগগিরই অধিদপ্তর শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করতে পারবে। তবে কবে থেকে শুরু করতে পারবে তা অধিদপ্তর বলতে পারবে।’