কাঁচপুরে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোমেন খান।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ মতিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাঁচপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম মিয়া, উন্নয়ন কমিটির আহ্বায়ক আপেল হক, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ও নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক রুবেল হোসেনসহ বিদ্যালয়ের সাবেক সদস্য, শিক্ষক ও স্থানীয় নেতারা।
বক্তারা বলেন, এসএসসির সাফল্য ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপ। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি সৎ, নীতিবান ও মানবিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। মাদকমুক্ত সমাজ ও উন্নত দেশ গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তারা। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে মেধা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়