‘ফোন নিয়ে বিরোধে’ যুবককে ছুরিকাঘাতে হত্যা

‘ফোন নিয়ে বিরোধে’ যুবককে ছুরিকাঘাতে হত্যা

প্রতীকী ছবি

চট্টগ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে নগরের চান্দগাঁও থানার কামাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

পুলিশ বলছে, ‘মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে’ এ ঘটনা ঘটেছে।

 

সাকিবের বাড়ি নগরের চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি আটগাছতলা এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

গুরুতর অবস্থায় সাকিবকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া শরীফ উদ্দিন নামের এক পথচারী বলেন, স্থানীয় কামালবাজার লায়লা সেন্টারের সামনে ছুরিকাঘাতে আহত হয়ে ওই যুবক (সাকিব) পড়েছিল। আমি এবং আরো দুই পথচারী মিলে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী এক যুবকের সঙ্গে মোবাইল ফোন সেট নিয়ে সাকিবের বিরোধ হয়েছিল। এর জেরে তাকে ছুরিকাঘাত করা হয়। 

 

তিনি জানান, এ ঘটনার তদন্ত চলছে। সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান চলছে।