দেশ জেনারেল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
ফাইল ছবি
বিমা খাতের জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি চলতি হিসাব বছরের জানুয়ারি থেকে জুন, ২৬ পর্যন্ত প্রথম ছয় মাসে অর্ধবার্ষিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি আলোচ্য সময়ে মুনাফা বেড়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, চলতি হিসাব বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪৯ পয়সা। আগের বছরের একই সময়ে মুনাফা হয়েছিল ৯ পয়সা। আলোচ্য সময়ের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৪০ পয়সা।
এদিকে, চলতি হিসাব বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির ইপিএস হয়েছে ৩৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৪ পয়সা। বছরের ব্যবধানে ইপিএস বেড়েছে ৩১ পয়সা।
গত ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৮৪ পয়সা।