মির্জা ফখরুলকে পিবিসিসিআইয়ের অভিনন্দন
ফাইল ছবি
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে পর্তুগাল বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (পিবিসিসিআই)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় পিবিসিসিআইয়ের প্রেসিডেন্ট আবদুল আহাদ সালমান এবং সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার মুহাম্মাদ শফিকুল ইসলাম শফিক নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ শান্তি, সমৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন ও জাতীয় অগ্রগতির পথে আরও এগিয়ে যাবে বলে তারা আশাবাদী।
তারা আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ, আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংরক্ষণে রাষ্ট্রপতির ইতিবাচক ভূমিকা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
পিবিসিসিআইয়ের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়। একই সঙ্গে মহান আল্লাহর কাছে তাঁর দায়িত্ব পালনে প্রজ্ঞা, ন্যায়বোধ ও দূরদর্শিতা দানের জন্য দোয়া করা হয়।