নেপালের ভূমিধস এলাকায় চীনের ড্রোন মোতায়েন

নেপালের ভূমিধস এলাকায় চীনের ড্রোন মোতায়েন

সংগৃহীত

নেপাল ও তিব্বত সীমান্ত সংলগ্ন ভূমিধস কবলিত এলাকা পর্যবেক্ষণের জন্য দেশটির গিয়িরং শহরের ওপর একটি ড্রোন মোতায়েন করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘পিপলস লিবারেশন আর্মি’ তাদের জরুরি সাড়াদান কার্যক্রম শুরু করেছে এবং আকাশপথে আরও পর্যবেক্ষণ ও আকাশপথে জরুরি সহায়তা বা পরিবহনের (এয়ারলিফট) পরিকল্পনা গ্রহণ করছে। পরিবহন বিমান, হেলিকপ্টার এবং ড্রোনগুলোও প্রস্তুত রাখা হয়েছে।

দেশটির পুলিশের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, নিখোঁজ পর্যটকদের সংখ্যা এখন ৫৭৯-এ দাঁড়িয়েছে। নিখোঁজ পর্যটকদের মধ্যে ৪৬৬ জন ২৮টি ভিন্ন দেশের নাগরিক। এদের মধ্যে ১১৩ জন নেপালি এবং ৫৪ জন যুক্তরাষ্ট্রের নাগরিক। এছাড়া নিখোঁজ যুক্তরাজ্যের নাগরিক রয়েছেন ৩৩ জন।

এদিকে নেপালের দক্ষিণে অবস্থিত ভারতের বিহার রাজ্যের কর্মকর্তারা গণ্ডক নদীর কারণে সৃষ্ট বন্যার আশঙ্কায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জানিয়েছেন, রাজ্যের বেশ কয়েকটি জেলায় বাঁধের ওপর নজরদারি, রাতে টহল এবং জরুরি সেবাদানকারী দল মোতায়েনের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।

রেড ক্রস তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউয়ের আশঙ্কার কথা জানিয়েছে। আজ দিনের শুরুর দিকে কর্মকর্তাদের বৈঠকের পর ওই এলাকায় প্রস্তুতি জোরদার করা হয়েছে এবং রাজ্যের তিনটি জেলায় জরুরি দল মোতায়েন করা হয়েছে। প্রয়োজন হলে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য এসব দল একটি পরিকল্পনাও প্রস্তুতি নেওয়া হয়েছে।

সূত্র: বিবিসি