সিলেট বাস টার্মিনাল থেকে মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
সিলেট মহানগরীর কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে দুলাল মিয়া (৪৬) নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
মারা যাওয়া ব্যক্তি দুলাল মিয়া কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার খিদিরপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বিকালে কদমতলী বাস টার্মিনাল এলাকায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
কদমতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোহাম্মদ মফিজুর রহমান জানান, হঠাৎ অসুস্থ হয়ে ওই ব্যক্তি মারা যান। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।