গোপালগঞ্জে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা
সংগৃহীত ছবি
‘মাদক ও বাল্যবিয়েকে না বলি, সুন্দর বাংলাদেশ গড়ি’— স্লোগানে গোপালগঞ্জে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে সমাজসেবক ফজলুর রহমান শিপন, আয়োজক ফাউন্ডেশনের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বক্তব্য দেন।
বক্তারা মাদক ও বাল্যবিয়ের ক্ষতিকর দিক তুলে ধরে এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখা এবং বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবকদের সচেতন হওয়ার ওপর জোর দেন তারা।