মাগুরায় বেশি দামে বিক্রির অভিযোগে ৮০ বস্তা ডিএপি সার জব্দ

মাগুরায় বেশি দামে বিক্রির অভিযোগে ৮০ বস্তা ডিএপি সার জব্দ

সংগৃহীত ছবি

 

 

মাগুরা সদর উপজেলার আলমখালী বাজারে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিএপি সার কেনা ও বিক্রির অভিযোগে ৮০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় মেসার্স আলিম এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মেহেরুনন্নাহারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, আলমখালী বাজারের মেসার্স আলিম এন্টারপ্রাইজের সাব-ডিলার আলিম চট্টগ্রামের আফজাল এন্টারপ্রাইজ থেকে প্রতি বস্তা ডিএপি সার ২ হাজার ১০০ টাকা দরে কিনে আনেন। অথচ সরকারি নির্ধারিত মূল্য প্রতি বস্তা ১ হাজার ৫০ টাকা। সে হিসাবে ৮০ বস্তা সার কিনতে ব্যয় হয়েছে ১ লাখ ৬৮ হাজার টাকা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, চট্টগ্রামের আফজাল এন্টারপ্রাইজ থেকে ডিএপি সার এনে বেশি দামে বিক্রির চেষ্টা করা হচ্ছে। পরে অভিযান চালিয়ে ৮০ বস্তা সার জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জব্দ করা সার কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে