চট্টগ্রামে আগস্টে দৈনিক ৩৯ করে ডেঙ্গু আক্রান্ত

চট্টগ্রামে আগস্টে দৈনিক ৩৯ করে ডেঙ্গু আক্রান্ত

ফাইল ছবি

চট্টগ্রামে আগস্ট এক মাসে মোট এক হাজার ২০২ জন ডেঙ্গু আক্রান্ত হয়। এ হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ৩৯ জনের বেশি করে আক্রান্ত হয়। সর্বশেষ গত সোমবার, ৩১ জুলাই একদিনেই নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয় ৭২ জন।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছর জানুয়ারি থেকে গত সোমবার ৩১ জুলাই পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে মোট আক্রন্ত হন ২ হাজার ১০৮ জন। এর মধ্যে জুলাই মাসেই আক্রান্ত হয় ১ হাজার ২০২ জন। এর আগে জানুয়ারি মাসে আক্রান্ত হয় ৬৮ জন, ফেব্রুয়ারি মাসে ২২ জন, মার্চে ২০ জন, এপ্রিলে ২৯ জন, মে মাসে ৩৭ জন, জুনে ১২২ জন। প্রতিদিন গড়ে ৩৮ দশমিক ৭৭ জন আক্রান্ত হচ্ছে। আক্রান্তদের মধ্যে মহানগর এলাকার ৯১৮ জন, উপজেলার ৯০৪ জন ও অন্যান্য জেলার ২৮৬ জন। তাছাড়া, আক্রান্তদের মধ্যে পুরুষ ১ হাজার ১১৬ জন, মহিলা ৫৭৯ জন ও শিশু ৪১৩ জন। চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান পাঁচজন। এর মধ্যে পুরুষ তিনজন, মহিলা দুইজন।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. এএসএম লুৎফুল কবির বলেন, ডেঙ্গুকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। প্রতিদিনই হাসপতাল ও চেম্বারে রুটিন করেই রোগী পাচ্ছি। বর্ষা শেষ হলেও ডেঙ্গুর প্রকোপ থেকে গেছে। থেমে থেমে বৃষ্টি এডিস মশার বংশবিস্তার বাড়ায়। তাই সবাইকে ডেঙ্গু থেকে সতর্ক থাকতে হবে।