রোহিঙ্গা ক্যাম্পে ৬ খুনের ঘটনায় মামলা, গ্রেফতার ১০

রোহিঙ্গা ক্যাম্পে ৬ খুনের ঘটনায় মামলা, গ্রেফতার ১০

রোহিঙ্গা ক্যাম্পে ৬ খুনের ঘটনায় মামলা, গ্রেফতার ১০

কক্সবাজারের উখিয়ার বালুখালীর ক্যাম্পের দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়াহ মাদরাসায় ছয় শিক্ষক-শিক্ষার্থীকে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২২ অক্টোবর) থেকে শনিবার (২৩ অক্টোবর) বিকেল ৩টা পর্যন্ত একাধিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন।

 তিনি জানন,কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদরাসায় দুর্বৃত্তদের হাতে ছয়জন খুনের ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ এবং ২৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। এ মামলায় এজাহারনামীয় পাঁচজনসহ ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি হলেন-ক্যাম্প ১১ এর আবুল কালামের ছেলে মুজিবুর রহমান, ক্যাম্প-৮ এর আবু তৈয়বের ছেলে দিলদার মাবুদ ওরফে পারভেজ (৩২), সৈয়দ আহমদের ছেলে মোহাম্মদ আয়ুব (৩৭), ক্যাম্প ৯ এর নুর বাশারের ছেলে ফেরদৌস আমিন (৪০), মৌলভী জাহিদ হোসেনের ছেলে আব্দুল মজিদ (২৪), ক্যাম্প ১৩ এর আলী আহমদের ছেলে মোহাম্মদ আমিন (৩৫), আবু সিদ্দিকের ছেলে মোহাম্মদ ইউনুস ওরফে ফয়েজ (২৫), ক্যাম্প ১২ এর ইলিয়াছের ছেলে জাফর আলম (৪৫), ক্যাম্প ১০ এর ওমর মিয়ার ছেলে মোহাম্মদ জাহিদ (৪০) ও মৃত নাজির আহমদের ছেলে মোহাম্মদ আমিন (৪৮)।