পাবনার চরতারাপুরে নির্বাচনী সহিংসতায় নিহতের ঘটনায় নৌকার প্রার্থীসহ আটক তিন

পাবনার চরতারাপুরে নির্বাচনী সহিংসতায় নিহতের ঘটনায় নৌকার প্রার্থীসহ আটক তিন

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধি:পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে একজন  নিহতের ঘটনায় বর্তমান চেয়ারম্যান, সুজানগর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নৌকার প্রার্থী রবিউল হক টুটুলসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

আটক অন্যজন হলেন-সুজানগর পৌর আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ। তবে আরেকজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (১৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে তারাবাড়িয়া বাজারের ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তাদের আটক করা হয়।

এর আগে সন্ধ্যা ৫টার দিকে তারাবাড়িয়া বাজারে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির সময় একজন নিহত এবং ১০ জন অঅহত হন।