ভারতে করোনার তীব্রতা কমছে, চিকিৎসাধীন রোগির সংখ্য ৮৪ হাজার ৫৬৫

ভারতে করোনার তীব্রতা কমছে, চিকিৎসাধীন রোগির সংখ্য ৮৪ হাজার ৫৬৫

ভারতে করোনার তীব্রতা কমছে, চিকিৎসাধীন রোগির সংখ্য ৮৪ হাজার ৫৬৫

ভারতে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে নতুন করে আরো ৭ হাজার ১৪৫ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে দেশটিতে এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়ে মোট ৩ কোটি ৪৭ লাখ ৩৩ হাজার ১৯৪ জনে দাঁড়ালো। শনিবার হালনাগাদ করা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর পিটিআই’র।

স্থানীয় সময় সকাল ৮ টায় হালনাগাদ করা উপাত্ত অনুযায়ী, একই সময়ের ব্যবধানে আরো ২৮৯ জনের মৃত্যু হওয়ায় ভারতে এ সংখ্যা বেড়ে মোট ৪ লাখ ৭৭ হাজার ১৫৮ জনে দাঁড়ালো।এদিকে ভারতে গত ৫১ দিন ধরে নতুন  করে প্রাত্যহিক সংক্রমণ ১৫ হাজারের নিচে রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভারতে চিকিৎসাধীন রোগির সংখ্যা মোট সংক্রমণের ০.২৪ শতাংশ। ২০২০ সালের মার্চের পর থেকে এ সংখ্যা সর্বনি¤œ। এদিকে দেশটিতে সুস্থতার হার ৯৮.৩৮ শতাংশ। ২০২০ সালের মার্চের পর থেকে এ সংখ্যা সর্বোচ্চ।
গত ২৪ ঘণ্টায় ভারতে চিকিৎসাধীন রোগির সংখ্যা ১,৮৫০ জন হ্রাস পেয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে করোনাভাইরাস পরীক্ষার বিপরীতে প্রাত্যহিক সংক্রমণের ০.৫৭ শতাংশ। গত ৭৫ দিন ধরে এ হার ২ শতাংশের নিচে থাকতে দেখা যাচ্ছে।