এবার ইরানে ওমিক্রন শনাক্ত

এবার ইরানে ওমিক্রন শনাক্ত

ফাইল ছবি

ইরানে প্রথমবারের মতো করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল রবিবার এ তথ্য জানিয়েছে।

ইরানের প্রায় ৬০ শতাংশ মানুষ করোনার দুই ডোজ টিকা পেয়েছেন। সংখ্যার হিসেবে এটি প্রায় ৮ কোটি ৫০ লাখ। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা অনলাইন জানিয়েছে, ওমিক্রন শনাক্তের পর ইরানি কর্মকর্তারা নাগরিকদের দ্রুত বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন।