বাংলাদেশ
পিলখানা ট্র্যাজেডির ১৩ বছর
পিলখানা ট্র্যাজেডিতে নিহত
আলোচিত বিডিআর বিদ্রোহের (পিলখানা ট্র্যাজেডি) ১৩ বছর পূর্ণ হচ্ছে আজ। হত্যা মামলার বিচার ১৩ বছরেও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে বিপথগামী সদস্যরা কিছু দাবি-দাওয়া আদায়ের নামে অগ্নিসংযোগ, লুটপাট ও নির্মম হত্যাযজ্ঞের মাধ্যমে তাণ্ডব চালায়। এ ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন হত্যাকাণ্ডের শিকার হন।