চাকুরির প্রলোভনে ধর্ষণ, গ্রেফতার ৫

চাকুরির প্রলোভনে ধর্ষণ, গ্রেফতার ৫

প্রতীকি ছবি

চাকরি দেওয়ার প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে এক তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে ৬ ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ধামরাই উপজেলার সোমবাগ এলাকার চরডাউটিয়া গ্রাম থেকে ৫ জনকে গ্রেফতার করেছে।

আটককৃতরা হলেন- ধামরাইয়ে সোমভাগ ইউনিয়নে চরডাউটিয়া গ্রামের মো. শহীদ (৪২),ঝালকাঠির মো. মনিরুল ইসলাম মনির (৪০), মো. রাজ্জাক, মো. সোহরাব আলী ও বিকাশ।