বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে
প্রতীকি ছবি
বিশ্বে করোনা মহামারিতে একদিনে মৃত্যু ও শনাক্ত ফের বেড়েছে। গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ১৬ লাখ ৮৪ হাজার ৮২৪ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ২২২ জনের। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫লাখ মানুষ।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪৬ কোটি ১৫ লাখ ৩০ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৬০ লাখ ৭৩ হাজার ১৬১ জন। একই সময়ে অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৩৯ কোটি ৪৮ লাখের বেশি মানুষ।
২০১৯ সালের শেষ দিকে শুরু হওয়া এই মহামারিতে হতাহতের দিক দিয়ে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত একদিনে ২৪ হাজার এবং এখন পর্যন্ত মোট ৮ কোটি ১২ লাখ ৪৪ হাজার ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে ৮৮৯ জন এবং মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৯২ হাজার ২৯০ জনের।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে এখন পর্যন্ত ৪ কোটি ২৯ লাখ ৯৮ হাজার ৬৪৬ জনের করোনা শনাক্ত এবং ৫ লাখ ১৬ হাজার ১০৩ জনের মৃত্যু হয়েছে।
তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৯৪ লাখ ৩২ হাজার ২৭৪ জনের। মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৫ হাজার ৬৪৯ জনের।
এছাড়া করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এমন দেশের তালিকায় চতুর্থ স্থানে ফ্রান্স, পঞ্চম যুক্তরাজ্য এবং ষষ্ঠ স্থানে রয়েছে রাশিয়া।