রমজান উপলক্ষ্যে ৮০০ পণ্যের দাম কমলো কাতারে
ছবি: সংগৃহীত
রমজানে রোজাদারদের সেবায় ৮০০টিরও বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। বুধবার থেকেই এ মূল্যছাড় কার্যকর হবে। মঙ্গলবার এক বিবৃতিতে এ সুখবরটি দেয় দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়।রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট দামগুলো মেনে চলতে নির্দেশ দিয়েছে কাতার প্রশাসন।
দেশটির সংবাদমাধ্যম কাতার ট্রিবিউন জানিয়েছে, রমজান উপলক্ষ্যে মূল্য কমানো পণ্যসমূহের মধ্যে ময়দা, মধু, সিরিয়েল, কর্নফ্লেক্স, ইয়োগার্ট, দুধ ও ডেইরি সামগ্রী, গুঁড়া দুধ, কন্ডেন্সড মিল্ক, পনির, ফলের রস, চিনি, কফি ও কফিজাত দ্রব্য, খেজুর, মিনারেল ও বোতলজাত পানি, অ্যালুমিনিয়াম ফয়েল, পেপার ন্যাপকিন, ওয়াশিং পাউডার, ট্র্যাশ ব্যাগ, পেস্ট্রি, পাস্তা, চাল, শিম, হিমায়িত শাক-সবজি, মুরগির মাংস ও পোলট্রিজাত দ্রব্য, মাংস, ডিম, টমেটো পেস্ট, চা, ঘি, ইস্ট, লবন, ভোজ্য তেল, ব্যাক্তিগত ও গৃহস্থালি পরিচ্ছন্নতা সামগ্রী প্রভৃতি উল্লেখযোগ্য।