রাজধানীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: নিহত ২
ছবি: সংগৃহীত
রাজধানীর রূপনগর থানার বেড়িবাঁধ এলাকায় বালু বোঝাই ট্রাক ও কোকাকোলা কোম্পানির ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাদল (৪৫) ও রফিক (২২) নামে দুই জন নিহত হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ফয়সাল (১৯) ও সেলিম (২৬) নামে আরও দুই জন আহত হয়েছেন। পরে আহত অবস্থায় তাদের চারজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সকালে দুর্ঘটনায় আহতদের ঢামেকে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আহত দুজনের ঢাকা মেডিকেলে চিকিৎসা চলছে।