রাজধানী জুড়ে ডায়রিয়ার প্রকপ:দুই দিনে আরও ২৪০৯ রোগী ভর্তি

রাজধানী জুড়ে ডায়রিয়ার প্রকপ:দুই দিনে আরও ২৪০৯ রোগী ভর্তি

ছবি: সংগৃহীত

রাজধানীসহ পার্শ্ববর্তী কিছু এলাকায় হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এ অবস্থায় গত কয়েকদিনে রাজধানীর মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) হাসপাতালে দুই হাজার ৪০৯ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এ অবস্থায় রোগী সামলাতে হিমশিম খাচ্ছেন কর্তব্যরতরা। শুক্রবার আইসিডিডিআর,বি-র মিডিয়া ম্যানেজার তারিফ হাসান তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল (২৪ মার্চ) রাত পর্যন্ত এক হাজার ১৭৬ জন ডায়রিয়া আক্রান্ত রোগী আইসিডিডিআর,বি-তে এসে ভর্তি হয়েছেন। এর আগের দিনও (২৩ মার্চ) রাত পর্যন্ত এক হাজার ২৩৩ জন রোগী ভর্তি হন।