নবীণবরণে শিরীন শিলা

নবীণবরণে শিরীন শিলা

ছবি: সংগৃহীত

রাজধানীর সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে কিছুদিন আগে মাস্টার্সে ফার্স্ট ক্লাশ ফার্স্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন চিত্র নায়িকা শিরীন শিলা। মাস্টার্সে তার এই সাফল্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ভীষণ খুশী। কারণ সিনেমা’তে অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও শিলা’র ভালো ফলাফল, সবাইকে বিস্মিত করেছে। 

সেই ইউনিভার্সিটিতেই গেল ২৯ মার্চ ছিল নবীণবরণ অনুষ্ঠান। ইউনিভার্সিটির পক্ষ থেকে নবীণ বরণ অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য এবং একটি নৃত্য পরিবেশন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। শিলা তাতে সম্মতি জানান। ২৯ মার্চ বিকেলে সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের উন্মুক্ত প্রাঙ্গনে শিরীন শিলা গোলাম হোসেনের কোরিওগ্রাফিতে পারফর্ম্যান্স করেন।