সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
ফাইল ছবি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস চাপায় অটোভ্যানের একযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। এ ঘটনায় বাসের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার বগুড়া-পাবনা রোডে পাগলা কবরস্থানের পাশে এ দুর্ঘটনা ঘটে।
হিনত যাত্রীর নাম-বাবু হোসেন ।বাবু উপজেলার বড়হর গ্রামের বাসিন্দা।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, রাজশাহী থেকে ছেড়ে আশা পাবনাগামী একটি বাস অপরদিক থেকে আসা একটি অটোভ্যানকে
চাপা দিলে ঘটনাস্থলেই একজন মারা যায় এবং গুরুত্বর আহত হন আরও দুইজন