যে কারণে দোনবাসে রাশিয়ার অভিযান

যে কারণে দোনবাসে রাশিয়ার অভিযান

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার পুনরায় দাবি করেছেন, দোনবাস প্রদেশে রুশ বাহিনী যে বিশেষ সামরিক অভিযান শুরু করেছে সেটি সফল হবে। 

তিনি আরও জানিয়েছেন, এই অভিযান দোনবাসে স্থিতিশীলতা আনবে এবং সাধারণ মানুষ স্বাভাবিক  জীবন-যাপন করতে পারবেন। 

কেন দোনবাসে বিশাল সামরিক অভিযান চালাচ্ছেন সেটিও জানিয়েছেন পুতিন। 

এ ব্যাপারে রুশ প্রেসিডেন্ট বলেছেন, আমি প্রথম থেকেই বলেছি, দোনবাসে থাকা আমাদের লোকদের সাহায্য করাই হলো রাশিয়ার লক্ষ্য। 

পুতিন আরও জানিয়েছেন, দোনবাসের লুহানেস্ক ও দোনেৎস্কে দীর্ঘদিন ধরে ইউক্রেনীয় অন্যায় করে আসছে। আর এ কারণেই এ অঞ্চলের মানুষদের সহায়তা করতে তিনি সামরিক অভিযান পরিচালনা করছেন। 

এ ব্যাপারে পুতিন বলেন, যে অন্যায় দোনবাসে হচ্ছিল, সঙ্গে  লুহানেস্ক ও দোনেৎস্কে তার কারণে রাশিয়া এমন অভিযান শুরু করতে বাধ্য হয়েছে। এখন সকলেই তা জানে। 

পুতিনের সঙ্গে আলোচনায় যোগ দেন ক্রিমিয়ার সেভাস্তোপোলের একজন বালিকা। পুতিন সেই বালিকাকে বলেন, আমরা ধারাবাহিকভাবে কাজ চালাব এবং নিশ্চিত করব সেখানে (দোনবাসে) ধীরে ধীরে জীবন স্বাভাবিক হবে, যেমনটা হয়েছিল তোমার ক্ষেত্রে। 

সূত্র: বিবিসি, আল জাজিরা