বিশ্বে করোনায় আরও ৩২৫৯ জনের প্রাণহানি

বিশ্বে করোনায় আরও ৩২৫৯ জনের প্রাণহানি

সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ২৫৯ জন মানুষ। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬২ লাখ ৩৫ হাজার ৩৫৯ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৯৭ হাজার ৩২২ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ কোটি ৭৬ লাখ ৪১ হাজার ৪৯৬ জনে।