আফগানিস্তানে মোট নিহত ১৬

আফগানিস্তানে মোট নিহত ১৬

সংগৃহীত

আফগানিস্তানে উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফের একটি শিয়া মসজিদ ও কুন্দুজ শহরে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া ৩২ জনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার দুপুরে জোহরের নামাজের পর মাজার-ই-শরিফের শিয়া মসজিদকে লক্ষ্য করা বোমা হামলা করা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা। এ ঘটনায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটস (আইএস) হামলার দ্বায় স্বীকার করেছে।