ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের থিম: ‘দুর্নীতির মূলোৎপাটন : গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা’
সংগৃহীত
১৮০ দেশের ১০ সহস্রাধিক প্রতিনিধির অংশগ্রহণে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ৫ দিনব্যাপী ২০তম আন্তর্জাতিক সম্মেলন হবে ওয়াশিংটন ডিসিতে এবং তা ডিসেম্বরের ৬ থেকে ১০ তারিখ পর্যন্ত চলবে।
বাইডেন প্রশাসনের পক্ষে এই সম্মেলন আয়োজনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালকে সর্বাত্মক সহায়তা দিচ্ছে স্টেট ডিপার্টমেন্টে ‘ব্যুরো অব ইন্টারন্যাশনাল নারকটিস এ্যান্ড ল’ এনফোর্সমেন্ট এফেয়ার্স’। এবারের সম্মেলনের স্লোগান হচ্ছে, ‘দুর্নীতির মূলোৎপাটন : গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করা’।