জাফলং পর্যটন কেন্দ্রে প্রবেশ ফি নেওয়া বন্ধের সিদ্ধান্ত

জাফলং পর্যটন কেন্দ্রে প্রবেশ ফি নেওয়া বন্ধের সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন কেন্দ্রে পর্যটকদের কাছ থেকে প্রবেশ ফি নেয়া আপাতত বন্ধ থাকছে।মঙ্গলবার জেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান জানান, মঙ্গলবার সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় জাফলংয়ে প্রবেশ ফি নিয়ে আলোচনা হয়। এ সময় সিলেটের সব পর্যটনকেন্দ্র টোলমুক্ত করতে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম প্রস্তাব দেন। এ প্রস্তাবের পক্ষে সমর্থন জানান সভায় উপস্থিত অনেকেই।