কুষ্টিয়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
ছবি- নিউজজোন বিডি
কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ায় পারিবারিক বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে বাবু শেখ(৫০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া পৌরসভার চর মিলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বাবু শেখ কুষ্টিয়া পৌরসভার চরমিলপাড়া এলাকার মৃত মকবুল শেখের ছেলে।
এই ঘটনার প্রত্যাক্ষদর্শী নিহত বাবু শেখের ছোট ছেলে রইজ জানান, তার পিতা বাবু শেখ ঢাকার একটি বেসরকারী কম্পানীতে কাজ করে। সেই সুত্রে তিনি ঢাকাতেই থাকেন। কয়েকদিন আগে বাবু শেখ ঘরবাড়ী মেরাতের জন্য ঢাকা থেকে কুষ্টিয়ার নিজ বাড়ীতে আসেন। বাড়ীতে আসার পর থেকেই বাবু শেখের মেজো ছেলে রমিজ(২০) এর সাথে সংসারে টাকা দেওয়া নিয়ে বাবু’র ঝগড়া বিবাদ চলছিলো।
অভিযুক্ত রমিজ একটি দড়ি বানানোর কারখানায় কাজ করে। শুক্রবার সকালে সংসার খরচের জন্য বাবু শেখ ছেলে রমিজের কাছে টাকা চাইলে রমিজ টাকা দিতে অস্বীকার করে। এসময় পিতা পুত্রের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। বাকবিতন্ডার এক পার্যায়ে পিতা উপর হামলা চালায় রমিজ। এসময় রমিজের হাতে থাকা লাঠি দিয়ে পিতা বাবু শেখের মাথায় আঘাত করলে মাটিয়ে লুটিয়ে পড়ে বাবু শেখ।
বাবু শেখের মাটিয়ে লুটিয়ে পড়তে দেখে ওই অবস্থায় রেখে পালিয়ে যায় রমিজ। পরে পরিবারের অন্যান্য সদস্যদের চিৎকারে প্রতিবেশিরা গুরুত্বর আহত অবস্থায় বাবু শেখকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তী করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবু শেখের মৃত্যু হয়।
এবিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, পারিবারিক বিরোধের জেরে এই ছেলের লাঠির আঘাতে বাবু শেখের মৃত্যু হয়। তার লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত রমিজকে গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।