আরব দেশগুলোর সঙ্গে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি ইসরাইলের

আরব দেশগুলোর সঙ্গে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি ইসরাইলের

ছবি: সংগৃহীত

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা আরব দেশগুলোর সঙ্গে তিন বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি করেছে ইহুদিবাদী এ দেশটি।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। খবর আনাদোলুর।

বেনি গানৎজ জানান, ২০২০ সাল থেকে যেসব আরব দেশ আব্রাহাম চুক্তির আওতায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে, সেসব দেশের সঙ্গে এর পর থেকে ৩০০ কোটি (৩ বিলিয়ন) মার্কিন ডলারের অস্ত্র চুক্তি স্বাক্ষরিত হয়েছে।