কুষ্টিয়ায় তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও ওয়াগন লাইনচ্যুত
কুষ্টিয়ায় তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও ওয়াগন লাইনচ্যুত
কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা ষ্টেশনের পাশে একটি তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও ৩টি তেলভর্তি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে একটি ওয়াগানের প্রায় সম্পুর্ন তেল পড়ে গেছে। আজ শনিবার সকাল সাঁড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।
কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে পুলিশের ওসি মোঃ মনজের আলি জানান, খুলনা থেকে ইশ্বরদি যাওয়ার উদ্দ্যোশে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেন সকাল সাঁেড় ৭টার দিকে হালসা ষ্টেশনের পাশে আপ লাইনে ইঞ্জিনসহ ৩টি তেলভর্তি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে একটি ওয়াগানের প্রায় সম্পুর্ণ তেল পড়ে গেছে। তিনি আরো জানান, ওয়াগানের গায়ে ৪২টন তেল ধারন ক্ষমতা লেখা দেখে ধারনা করা হচ্ছে ওয়াগনে ৪২টন তেল ছিল।
ইশ্বরদি থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ট্রেনটি আপ লাইনে লাইনচ্যুত হওয়ায় ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে বলেও জানায় ওসি।