মিরসরাইয়ে দুর্ঘটনার কবলে পুলিশভ্যান, ৪ পুলিশ আহত

মিরসরাইয়ে দুর্ঘটনার কবলে পুলিশভ্যান, ৪ পুলিশ আহত

মিরসরাইয়ে দুর্ঘটনার কবলে পুলিশভ্যান, ৪ পুলিশ আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা থেকে কক্সবাজারগামী আসামি বহনকারী একটি পুলিশভ্যান দুর্ঘটনার কবলে পড়েছে। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন।মঙ্গলবার দুপুরে উপজেলার বড়তাকিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এতে জোরারগঞ্জ থানার এসআই রতন কান্তি দে, কন্সেটেবল আরিফ হোসেন, মোবারক হোসেন ও ড্রাইভার জহির আহত হয়।তাদেরকে উদ্ধার করে উপজেলা সদরে একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। এতে গুরুতর আহত হয়েছেন কন্সটেবল আরিফ হোসেন।

জোরারঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন বলেন, ঢাকা থেকে আসামি নিয়ে একটি প্রিজন ভ্যান কক্সবাজার যাচ্ছিল। বড়তাকিয়া এলাকায় একজন পাগলকে (মানসিক রোগী) বাঁচাতে গিয়ে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান হটাৎ ব্রেক দেয়। এর পেছনে থাকা দেশ ট্রাভেলসের একটি বাস, তার পেছনে আসামি বহনকারী প্রিজন ভ্যান ও তার পেছনে আমাদের থানার একটি গাড়ি থাকে। এর পেছনে আবার একটি পুলিশের আরেকটি ভ্যান ছিল। হটাৎ ব্রেক দেয়ার কারণে সব গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় অন্যান্য গাড়িতে থাকা যাত্রী-চালকদের তেমন ক্ষতি হয়নি। তবে জোরারগঞ্জ থানা পুলিশের গাড়িতে থাকা পুলিশের একজন এসআই ও তিনজন কনস্টেবল আহত হয়। পরে গাড়িগুলো যার যার গন্তব্যে চলে যায়।