নিউ ইয়র্কে ভাষণ দিতে গিয়ে ছুরিকাহত সালমান রুশদি
ছবি: সংগৃহীত
মঞ্চে ভাষণ দিতে উঠেছিলেন। এমন সময় আচমকা ছুরি দিয়ে আক্রমণ। নিউ ইয়র্কে দুষ্কৃতী-হামলায় গুরুতর আহত হলেন বুকারজয়ী লেখক সালমান রুশদি। ঘটনার পরই লেখককে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে।
শুক্রবার শতকা ইনস্টিটিউশনে পঁচাত্তর বছর বয়সী রুশদির উপর হামলা চালানো হয়। ঘটনার পর সাথে সাথে গোটা প্রেক্ষাগৃহ খালি করে দেয়া হয়েছে।
নিউ ইয়র্কের পুলিশ সূত্রে খবর, গ্রেফতার করা হয়েছে হামলাকারীকে। পুলিশ হেফাজতে রয়েছেন ধৃত।