রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৬

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৬

প্রতিকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে আট হাজার ৯০০ পিস ইয়াবা, ১৫৯.৬ গ্রাম হেরোইন, ২৩ কেজি ৬৩০ গ্রাম গাঁজা ও ২৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

সোমবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা হয়েছে।