খুলনার রহিমা খাতুন এক মাস পর জীবিত উদ্ধার

খুলনার রহিমা খাতুন এক মাস পর জীবিত উদ্ধার

সংগৃহীত

খুলনা মহানগরীর মহেশ্বরপাশা থেকে নিখোঁজ রহিমা বেগমকে এক মাস পর জীবিত ও অক্ষত অবস্থায় পুলিশ উদ্ধার করেছে বলে জানা গেছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলাধীন সৈয়দপুর গ্রামের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

মামলার প্রথম তদন্ত কর্মকর্তা খুলনার দৌলতপুর থানার এসআই লুৎফুল হায়দার তাকে উদ্ধারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে তাকে খুলনায় নিয়ে আসা হচ্ছে বলে জানান।

উল্লেখ্য, খুলনার দৌলতপুর মহেশ্বরপাশার বণিকপাড়া থেকে গত ২৭ আগস্ট রাতে পানি আনতে বাসা থেকে নিচে নেমে নিখোঁজ হন রহিমা। দীর্ঘ সময় পরও তার খোঁজ না পাওয়ায় ঘটনাটি নিয়ে বেশ আলোড়ন তৈরি করে।