ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন
ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত আরও ৩৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।বুধবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৪৪ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৭০ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে সারাদেশে সর্বমোট দুই হাজার ১৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ৬০১ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৫৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এর মধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।