শিল্পী সমরজিৎ রায়চৌধুরী আর নেই

শিল্পী সমরজিৎ রায়চৌধুরী আর নেই

শিল্পী সমরজিৎ রায়চৌধুরী আর নেই

একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী সমরজিৎ রায়চৌধুরী মারা গেছেন। রোববার (৯ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

শিল্পীর মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছেলে সুরজিৎ রায়চৌধুরী। তিনি জানান, গত তিনদিন তার বাবার শরীরের অবস্থার অবনতি হচ্ছিল। জ্বর কোনোক্রমেই নামছিল না। ৫ সেপ্টেম্বর থেকে তিনি হাসপাতালে ছিলেন। এক সপ্তাহ পর তাকে বাসায় নেওয়া হয়। ১৫ সেপ্টেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে সেদিন আবার তাকে হাসপাতাল ভর্তি করা হয়। আজ সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সমরজিৎ রায়চৌধুরীর জন্ম ১৯৩৭ সালে। ৪৩ বছর তিনি সরকারি চারুকলা ইনস্টিটিউটে শিক্ষকতা করেছেন। অবসর গ্রহণের পর শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ ডিজাইনে ফাইন অ্যান্ড পারফর্মিং আর্ট বিভাগের ডিন হিসেবে যোগদান করেন। সেখানে তিনি ২০১০ সাল পর্যন্ত কাজ করেন। চিত্রকলায় অবদানের জন্য ২০১৪ সালে তিনি একুশে পদক পেয়েছেন।