সিউলে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২৯ অক্টোবর গভীর রাতে হ্যালোউইন উদযাপনের সময় দক্ষিণ কোরিয়ার সিউলের ইতাওয়ানে পদদলিত হয়ে বহু মানুষের মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে লেখা এক শোক বার্তায় রাষ্ট্রপতি হামিদ সিউলের ইতাওয়ানে হ্যালোউইন উদযাপনকালে কমপক্ষে ১৫৩ জনের প্রাণহানি এবং বহু মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
বার্তায় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের জনগণের এবং আমার নিজের পক্ষ থেকে আমি আপনার এবং নিহতদের পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করছি।