অ্যামাজনে চাকরি পেলেন পাবিপ্রবির শিক্ষার্থী সুজা

অ্যামাজনে চাকরি পেলেন পাবিপ্রবির শিক্ষার্থী সুজা

অ্যামাজনে চাকরি পেলেন পাবিপ্রবির শিক্ষার্থী সুজা

 বিশ্বের বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠানষ্ঠান অ্যামাজনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পেয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের (সিএসই) তৃতীয় ব্যাচের শিক্ষার্থী সালাউদ্দিন আহমেদ সুজা।  সোমবার (৫ ডিসেম্বর) তিনি লন্ডনে অ্যামাজনের হেড অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন। সালাউদ্দিন আহমেদ সুজা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

তিনি নওগাঁ জেলার মো. সিরাজ উদ্দীন ও আঞ্জুমআরা দম্পতির বড় ছেলে। ২০১৬ সালে পাবিপ্রবির সিএসই বিভাগ থেকে তিনি স্নাতক (বিএসসি) শেষ করার পর দেশের জুনিয়র অ্যাপ ডেভেলপার হিসেবে কাজ শুরু করেন। এরপর আরো কয়েকটা চাকরির পর ২০১৯ সালে পাড়ি জমান ইন্দোনেশিয়ায়। সেখানে তিনি একটি কোম্পানিতে সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ শুরু করেন। সর্বশেষ তিনি জার্মানির বার্লিনে ডেলিভারি হিরো কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন। অ্যামাজনে চাকরি পাওয়ার পর সুজা বলেন, পাবিপ্রবির শিক্ষার্থী হিসেবে অ্যামাজনে জয়েন করতে পেরে নিজের কাছে সত্যি ভালো লাগছে। আমাদের বিশ্ববিদ্যালয় থেকেও যে বিশ্বের বড় বড় কোম্পানিগুলোতে চাকরি সম্ভব সেটা এখন প্রমাণিত। 

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় নিয়ে অনেকেই অনেক কথা বলেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক কিছু নাই সেটা সত্য। কিন্তু এই না থাকার মধ্যেও অনেক কিছু আছে। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা বিশ্বের ভালোভালো জায়গাতে কাজ করার সুযোগ পাচ্ছে। আমি মনে করে চেষ্টা করলে সবই সম্ভব। আমরা চেষ্টা করেছি, আমাদের পরবর্তী যারা আছে তারাও চেষ্টা করে ভালো-ভালো জায়গাতে নিজেদের নিয়ে যাবেন। শিক্ষার্থীর সাফল্যের বিষয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের (সিএসই) বিভাগের চেয়ারম্যান ড. আব্দুর রহিম নিউজজোন বিডিকে বলেন, এই সংবাদ আমাদের বিশ্ববিদ্যালয় এবং বিভাগের জন্য গর্বের। আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গাতে ভালো করছে এটা আমাদের জন্য আনন্দের। সুজাকে দেখে অন্যান্য শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হবে। আগামীতে আমাদের জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে।