যৌথসভা ডেকেছে বিএনপি

যৌথসভা ডেকেছে বিএনপি

ফাইল ছবি

রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা ডেকেছে বিএনপি। রোববার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় এই যৌথসভা অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

সভা শেষে ব্রিফ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জানা গেছে, আগামী ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কর্মসূচি নির্ধারণ ও বাস্তবায়নের জন্য এই সভা ডাকা হয়েছে।