রাজধানীতে অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৪

রাজধানীতে অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৪

প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ১৩০ গ্রাম ৪৫ পুরিয়া হেরোইন, ৫৪৪২ পিস ইয়াবা, ৩৬ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা হয়েছে।