রাজধানীতে অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩
প্রতীকী ছবি
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৩২৯৯ পিস ইয়াবা, ৩ কেজি ৬০৫ গ্রাম ৪০০ পুরিয়া গাঁজা ও ২৩৪ গ্রাম ২০০ পুরিয়া হেরোইন ও ২০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
সোমবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম