ইরানি নৌযানকে গুলির নির্দেশ ট্রাম্পের

ইরানি নৌযানকে গুলির নির্দেশ ট্রাম্পের

ফাইল ছবি

করোনাভাইরাসের মধ্যেই ইরানের সাথে আবারো উত্তেজনাকর অবস্থার কথা মনে করিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার টুইটারে তিনি জানান, মার্কিন জাহাজগুলোকে যেসব ইরানি গানবোট হয়রানি করে সেসব গানবোটকে গুলি করে ধ্বংস করার নির্দেশ দিয়েছেন।

ট্রাম্প টুইট করেন, আমি মার্কিন নেভিকে নির্দেশ দিয়েছি সমুদ্রে চলাচলের সময় জাহাজে হয়ারানি করা সব ধরণের ইরানি গানবোটকে গুলি করতে ও সেগুলোকে ধ্বংস করে দিতে।

ট্রাম্পের এই টুইটের পরে ইরানের সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত হবে তার সেনাবাহিনীকে করোনাভাইরাসের হাত থেকে বাঁচানোর দিকে মনযোগ দেয়া।

ইরানের আইএসএনএ নিউজকে আবুল ফজল শেকারচি বলেন, আজ অন্যদের ধমক দেওয়ার পরিবর্তে করোনাভাইরাস সংক্রামিত মার্কিন বাহিনীর সদস্যদের বাঁচানোর জন্য আমেরিকানদের সর্বাত্মক প্রচেষ্টা চালানো উচিত।

মার্কিন নৌবাহিনীর ভিডিওতে দেখা যায়, গত সপ্তাহে উত্তর পারস্য উপসাগরে কুয়েতের কাছাকাছি জায়গায় ইরানি রেভ্যুলেশনারি গার্ডের ১১টি গানবোট মার্কিন যুদ্ধ জাহাজের কাছাকাছি চলে এসেছিল।

পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে প্রায়ই মার্কিন ও ইরানি নৌযানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। কৌশলগত গুরুত্বপূর্ণ এ প্রণালী দিয়েই ২০ শতাংশ তেল রপ্তানি করা হয়।

এদিকে আজ বুধবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সাফল্যের সাথে দেশটির প্রথম সামরিক উপগ্রহ উৎক্ষেপণ করেছে।  আল জাজিরা।