দুই প্রাক্তনের কাকে বেশি ভালোবাসতেন সালমান!

দুই প্রাক্তনের কাকে বেশি ভালোবাসতেন সালমান!

ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খান ও ঐশ্বরিয়ার মধ্যে প্রেমের সুচনা হয়েছিলো ১৯৯৯ সালে। সঞ্জয় লীলা বানসালির ‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমার মধ্য দিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে তারা। তাদের সেই সম্পর্ক পরিণতিতে রূপ পায়নি।

সালমানের সঙ্গে সম্পর্কে সুখী হননি ঐশ্বরিয়া। একপর্যায়ে অভিনেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে সম্পর্ক থেকে বের হয়ে আসেন তিনি। এর কয়েক বছর অভিনেতা অভিষেক বচ্চনের গলায় মালা দেন প্রাক্তন বিশ্বসুন্দরী।

এদিকে দুই নায়িকার সঙ্গে বিচ্ছেদের পর সালমান নতুন করে আবারও প্রেমে জড়িয়েছিলেন। তবে সেসবও কোনোটা স্থায়ী হয়নি। ঘুরেফিরে বারবার ঐশ্বরিয়া ও ক্যাটরিনাকে নিয়েই সংবাদের শিরোনাম হয়েছেন এই তারকা।

ঐশ্বরিয়া আর ক্যাটরিনার মধ্য সালমান কাকে বেশি পছন্দ করেন? বলিউড ভাইজানের মুখ দিয়ে সেই কথাই বের করে ছেড়েছেন নির্মাতা করণ জোহর। বছরখানেক আগেই এক সাক্ষাৎকারে অভিনেতার কাছে করণ জানতে চেয়েছিলেন, তার কাছে কে বেশি সুন্দর? ঐশ্বরিয়া নাকি ক্যাটরিনা?

প্রশ্নের উত্তরে সালমান জানিয়ে দেন, ঐশ্বরিয়া রাই। তার চোখে ঐশ্বরিয়াই বেশি সুন্দর। ক্যাটরিনাও যে অনবদ্য সুন্দরী।