ডেলের ১৩তম জেনারেশনের ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার বাজারে

ডেলের ১৩তম জেনারেশনের ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার বাজারে

ছবি: সংগৃহীত

ডেল বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্রান্ড প্রাইভেট লিমিটেড সম্প্রতি দেশের বাজারে নিয়ে এলো ভোস্ট্রো সিরিজের দুইটি নতুন মডেলের ল্যাপটপ ও ডেস্কটপ। ১৪ ও ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লেতে ল্যাপটপ দুইটি পাওয়া যাবে। যার মডেল ডেল ভোস্ট্রো ৩৪৩০ এবং ডেল ভোস্ট্রো ৩৫৩০।

অন্যদিকে ডেলের নতুন ডেস্কটপ দুইটির মডেল হলো ভোস্ট্রো ৩০২০ টাওয়ার আইথ্রি এবং আই৫।

নতুন এই ল্যাপটপ ও ডেস্কটপে ইন্টেলের ১৩তম জেনারেশনের কোর আই থ্রি ১২০৫ইউ সিরিজের প্রসেসর এবং ৮ জিবি র‌্যাম  ব্যবহার করা হয়েছে।

ডেস্কটপটি কোরআই ৫ ভেরিয়েন্টেও পাওয়া যাচ্ছে। স্টোরেজ এর জন্য থাকছে ২৫৬ ও ৫১২ জিবি এসএসডি। 

১৪ এবং ১৫.৬ ইঞ্চির ফুল এইচ ডি (১৯২০*১০৮০) অ্যান্টি  গ্লেয়ার, ন্যারো বর্ডার ডিসপ্লের এই ল্যাপটপ দুইটির রিফ্রেস রেট ৬০ হার্জ এবং সর্বোচ্চ ব্রাইটনেস ২৫০ নিটস। 

ডেক্সটপগুলোতে থাকছে ১৯.৫ ইঞ্চির ডেলের ফুল এইচডি মনিটর।

এই ল্যাপটপ এবং ডেস্কটপের সঙ্গে থাকছে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা।