দুই ফান্ডের দাম বাড়ার কারণ জানা নেই

দুই ফান্ডের দাম বাড়ার কারণ জানা নেই

ফাইল ছবি

শেয়ারবাজারে মিউচুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত দুটি ফান্ডের ইউনিটের দাম অস্বাভাবিক বাড়ছে। এর পেছনে মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে মিউচুয়াল ফান্ড দুটির সম্পদ ব্যবস্থাপক।

মিউচুয়াল ফান্ডগুলো হলো- ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ফান্ডের ইউনিটের দাম ও লেনদেনের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় গত ২২ সেপ্টেম্বর সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি দুইটির কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠায় ডিএসই।  নোটিশের জবাবে দুই সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি জানিয়েছে, দাম বাড়ার কোনো অপ্রকাশিত তথ্য নেই।

পর্যালোচনায় দেখা গেছে, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম গত ২৪ জুন ছিল ৮ টাকা ৫০ পয়সা। গত ২২ সেপ্টেম্বর ইউনিটের দাম বেড়ে দাঁড়ায় ১৮ টাকা ৫০ পয়সা। আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিটের দাম বেড়েছে ১০ টাকা বা ১১৭ দশমিক ৬৫ শতাংশ।

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম গত ৩০ আগস্ট ছিল ২০ টাকা ৮০ পয়সা। গত ২২ সেপ্টেম্বর ইউনিটের দাম বেড়ে দাঁড়ায় ৩১ টাকা ২০ পয়সা। আলোচ্য সময়ে  ফান্ডটির ইউনিটের দাম বেড়েছে ১০ টাকা ৪০ পয়সা বা ৫০ শতাংশ। এই অস্বাভাবিক দাম বাড়ার কারণে ডিএসই ফান্ড ব্যবস্থাপক দুটিকে নোটিশ দেয়। জবাবে তারা জানায়, দাম বাড়ার কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য তাদের নিকট নেই।