কমলাপুর স্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ২

কমলাপুর স্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ২

প্রতিকী ছবি

কমলাপুর রেলওয়ে স্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা দুজনই কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কর্মী। 

সোমবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হারুন অর রশীদ। 

তিনি জানান, ককটেল বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য সংগ্রহে জোর দেয় পুলিশ। গোয়েন্দা তথ্য ও বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে দুইজনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। 

আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে জনমনে ভয় ভীতি সৃষ্টি ও মাঠ পর্যায়ের অবস্থান জানান দিতে এ ঘটনা ঘটানো হয় বলে জানান মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হারুন অর রশীদ।